আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
মানুষ বেঁচে থাকে তার মহৎ কাজের জন্যে। মহৎ কর্মই একজন মানুষের জীবনকে এনে দিতে পারে বিরল সম্মান। ভরে দিতে পারে আনন্দে তার জীবন কানায় কানায়। কর্মই মানুষের শিরকে করতে পারে চির উন্নত। এ ধরনের একজন কর্ম উদ্যোগী মানুষ রংপুরের মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান। তিনি ২০২৫ সালে ডিসেম্বর মাসের ০৭ তারিখে রংপুরের মিঠাপুকুর থানায় যোদানের পর উপজেলার সকল স্তরের মানুষের আশা আকাংখা প্রতিফলন ঘটিয়েছেন প্রতিটি কর্মে, প্রতিক্ষেত্রে। তিনি মাদকের কুফল সম্পর্কে ছাত্র-ছাত্রীদের মাঝেযে বক্তব্য দিচ্ছেন তাঁর বক্তব্য শুনে ছাত্র-ছাত্রীরা বিস্মিত। তারাও ওসি নুরুজ্জামানকে স্বাগত জানিয়েছেন। আইন শৃঙ্খলা উন্নয়ন, সন্ত্রাস দমনে ০৫ বার শ্রেষ্ঠ পদক /সম্মানা স্মারক পেয়েছেন।
ওসি নুরুজ্জামানের সততা, ন্যায় পরায়নতা কাজের প্রতি আন্তরিকতা ও সর্বপরি মানুষের প্রতি মমত্ববোধের কথা আজ রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়নে মানুষের মাঝে উচ্চারিত হচ্ছে।
দেশের রংপুর বিভাগের ৮ জেলার ৫৮ উপজেলার মধ্যে ৫১৫.৬২ বর্গ কিলোমিটার জুড়ে রংপুর -ঢাকা বিশ্বরোড সংলগ্ন একটি হত দরিদ্র এবং উন্নয়নে পিছিয়ে পড়া ১৭ টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের দ্বিতীয়তম বৃহত্তম উপজেলা মিঠাপুকুর। যার লোকসংখ্যা প্রায় ৬ লক্ষাধিক। কৃষি কাজ, দিনমজুর, রিক্সা ভ্যান চালনা সহ ব্যবসা এলাকার মানুষের প্রধান পেশা। এ উপজেলায় বেকারত্ব ও দারিদ্র বিমোচনে বিকাশ ঘটেনি এখনও। তাই দিন দিন বেড়ে চলেছে বেকারত্ব ও দারিদ্র মানুষের সংখ্যা।
স্বাধীনতার ৫৩ বছর পরও বিভিন্ন সমস্যায় জর্জরিত মিঠাপুকুর উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে তেমন কেউ এগিয়ে আসেনি।
এ উপজেলায় মানুষ শান্তি প্রিয়, তবে জমি জমা নিয়ে খুন -জখম বরাবরই ঘটেছে। শোষন, বঞ্চনাও অপরাধের বিরুদ্ধে বিদ্রোহ বা প্রতিবাদ করার ইতিহাস সর্বসময়ের।
বর্তমানে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান এ থানায় যোগদানের পর তিনি প্রশাসনিক ও আইনশৃখলার চেইন অব কমান্ড পূর্ণ প্রতিষ্টা সহ প্রশাসনিক কর্মকান্ডে একটি সুস্থ ধারা প্রবর্তন করেছেন। তিনি এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ভূমিকা রেখেছেন। এ ছাড়াও যৌতুক, মাদক বিরোধী আন্দোলন, বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি কার্যক্রমে তাঁর অবদান রয়েছে।
বর্তমানে মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ নুরুজ্জামানের কক্ষটি দুঃস্থ সহায় সম্বলহীন মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জন্য উম্মুক্ত ও দালাল মুক্ত। যা জনগের দোরগোড়ায় প্রশাসনকে আনার সফলতার স্বাক্ষর বহন করে।
সদালাপি এ থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান রাজশাহী বিভাগের চাপাইনবাবগন্জ জেলার শিবগন্জ উপজেলার মহদিপুর গ্রামে ১৯৭৬ সালের মার্চ- মাসে ০১ তারিখে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা ভুলু মিয়া মাতা পিয়ারা বেগম। তিনি ০৫ জন ভাই বোনের মধ্যে ৪র্থ তম। তিনি ১৯৯১ সালে এস এস সি ১৯৯৩ সালে এইচ এস সি এবং ১৯৯৭ ও ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে বিএসএস (অনার্স) এম এস এস ডিগ্রি লাভ করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সরাসরি এসআই পদে যোগদান করেন। তিনি ইতোপূর্বে বগুড়া গাবতলী মডেল থানায়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায়, নাটোর জেলার লালপুর থানায় এবং দিনাজপুর জেলার কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জ হিসাবে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। বর্তমানে রংপুরের মিঠাপুকুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক। এ উপজেলায় স্বল্প সময়ের মধ্যেই বিভিন্ন কার্যক্রমে সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছেন যাহা একটি বিরল ঘটনা। ওসি নুরুজ্জামানের মত থানা অফিসার ইনচার্জ দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে থাকার প্রয়োজন বলে উপজেলার অভিজ্ঞ মহল মনে করেন।













