- আব্দুল হালিম, ব্যুরো অফিস রংপুর :গত ৩রা ডিসেম্বর ২০২৫ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষকদের কয়েকটি সংগঠনের কর্মবিরতি ও পরীক্ষা কর্মসূচী প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশ থাকলেও সেই সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে রংপুরের মিঠাপুকুর উপজেলায় কিছু স্কুল ৩য় প্রান্তিক পরীক্ষা গ্রহন না করে তালা ঝুলিয়েছেন। আজ ৪ঠা ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার দুপুর ১.০০ থেকে ১.৫০ পর্যন্ত সরেজমিনে লোহাকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে মিলেছে এ তথ্য ও চিত্র।
সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ বিদ্যালয়ে উপস্থিত থেকে পরিদর্শন না করে উপজেলায় পরিদর্শন রেজিষ্টারে স্বাক্ষর করেন বলে এলাকার অভিভাবক ও অভিজ্ঞ ব্যক্তিগণ জানান। এ সময় এ প্রতিবেদক আব্দুল হালিম, সাংবাদিক আশিকুর রহমান ও সাংবাদিক শাহীন মন্ডল উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বলেন, সরকারের শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত শিক্ষকদের বিরুদ্ধে চাকুরি আইন আচরণ বিধিমালা ও ফৌজদারী আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।













