মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা
প্রশাসনের আয়োজনে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন
এর সাথে সুধী সমাজ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা,
রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল ধর্মের নেতৃবৃন্দ, শিক্ষক সহ সাংবাদিকদের মতবিনিময়
সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোসাঃ
শুকরিয়া পারভীন। এসময় আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
অফিসার ডাঃ মোঃ হুমায়ূন কবীর, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, আটোয়ারী থানার
এস.আই মোঃ আরশাদুল হক, উপজেলা বিএনপির সভাপতি এ.জেড.এম বজলুর রহমান
(জাহেদ) , সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মো:
মতিয়র রহমান, সাংগঠনিক সম্পাদক মো: বাবুল ইসলাম, জামায়াতের আমীর মোঃ
ইউনুস আলী খাঁন, জাগপার সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, জাসদের সভাপতি মোঃ
আনছার আলী, ইউপি চেয়ারম্যান মোঃ মোজাক্কারুল আলম চৌধুরী (কচি), সাবেক ইউপি
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা নুরুল ইসলাম (হেলাল), উপজেলা প্রেসক্লাবের
সভাপতি মোঃ ইউসুফ আলী, বণিক সমিতির সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, ইমাম হাফেজ
মোঃ শাহাজাহান আলী, পুরোহিত লবানু দাসাধিকারী, খ্রিষ্টীয় সম্প্রদায়ের সভাপতি
পবিত্র দাস, জুলাই যোদ্ধা মোঃ নাঈম উদ্দীন রাব্বু , কৃষক মোঃ আঃ সামাদ ও সফল নারী
উদ্যোক্তা সুবর্ণা রায়। বক্তারা গত ২৭শে মার্চ দিবাগত রাতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার
কৃষকদের ফসল ও ঘরবাড়ীর অপুরণীয় ক্ষতির কথা উল্লেখ করেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি
সহযোগিতার দাবী জানান। এছাড়াও মাদক, জুয়া, চাঁদাবাজি, শিক্ষা প্রতিষ্ঠানে সততা
স্টোর ,এলাকার উন্নয়ন , সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখা হয়। প্রধান অতিথির বক্তব্যে নবাগত
জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, উপজেলার সকল সমস্যা একসাথে সমাধান
করা সম্ভব নয় ; ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে, সবাইকে ঐক্যবদ্ধভাবে
কাজ করতে হবে। মাদক, অনলাইন জুয়া ও সামাজিক সংকট মোকাবিলায় এবং উন্নয়ন
কর্মকান্ডের পাশাপাশি দুর্নীতি অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক
সহযোগিতা কামনা করেন । তিনি বলেন, আটোয়ারী তথা পঞ্চগড় শান্তির ও উন্নয়ন
সম্ভাবনার একটি অনন্য জেলা। প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে
জনগণকে সেবা প্রদান আরও সহজ হবে। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপজেলা
পরিষদ চত্বরে পরিস্কার পরিছন্নতা অভিযানে যোগ দেন।













