আজ ৩০শে নভেম্বর খুলনায় জামিনে থাকা ২ আসামি আদালতে হাজিরা শেষে আদালত গেইটের এর সামনে মোটরসাইকেল রেখে চা পান করার সময় চার-পাঁচজন হা’মলাকারী হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি করে।
গুলিবিদ্ধ হয়ে দুজন মাটিতে পড়ে গেলে হা-‘মলাকারীরা পুলিশের সামনেই চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুইজনকেই হত্যা করে দৌড়িয়ে চলে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে খুলনার নামকরা সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
এই গ্রেনেড বাবুকে ২০২৩ সালে একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল । গত ৫ আগষ্ট ২০২৪ এর পর মামলা থেকে মুক্ত হয়ে এই দুর্ধষ সন্ত্রাসী বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে এখন খুলনায়। গত অক্টোবর মাসেও খুলনাতে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ায় গ্রেনেড বাবুর নির্দেশে খুন করা হয়েছে বলে ধারণা করছে জনগন।













