মাহতাব ইসলামঃ
সাতদিনের ‘জাতীয় এসএমই পণ্য মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন,
“দেশে ব্যাবসা শুরু করা জটিল কাজ। নিবন্ধন কার্যক্রম কঠিন। সেবা গ্রহণে সরকারি অফিসে সরাসরি গেলে হয়রানির শিকার হতে হয়। এসব সমস্যা উত্তরণে আগামী বছর থেকে চালু হবে ‘অ্যাপ’। এর মাধ্যমে নিবন্ধন করতে পারবে উদ্যোক্তা।”
এতেই কি হয়রানি বন্ধ হবে বলে প্রশ্ন তুলছেন অনেকেই। তাদের মতে যারাই হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী। অনেক জায়গাতেই অ্যাপ চালু হয়েছে তাতে কি হয়রানি কমেছে?













