দুর্নীতির মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ৩রা নভেম্বর ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের পৃথক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ আয়কর নথি জব্দের আবেদনটি করেছিলেন।













