২৪শের জুলাইয়ে গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায়ের কপি স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানোর কথা থাকলেও আজ যাচ্ছে না।
মঙ্গলবার ১৮ই নভেম্বর আন্তার্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজ রায়ের কপি পাঠানো হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র।













