আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
রংপুর জেলা পুলিশের একটি চৌকস টিম ডেভিল হান্ট, ফেজ- টু অভিযান পরিচালনাকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১নং পাঁচগাছি ইউনিয়ন আওয়ামী লীগ এর সহ সভাপতি ইয়াকুব আলী বাবলু(৬২)কে আটক করেন। তিনি পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী গ্রামের মৃত আনছার আলী পুত্র। তাঁকে গতকাল ৮ই জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ১১নং পাঁচগাছি ইউনিয়নের একতা বাজার হতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতামূলক কর্মকান্ড সংগঠিত করার পরিকল্পনা করার সময়ে সুকৌশলে গ্রেফতার করে।
উল্লেখ্য ধৃত অভিযুক্ত রংপুর এর পীরগঞ্জ থানার মামলা নং ১৭,ধারা১৪৩/১৪৯/৩২৩/
৩২৪/৩২৬/৩০৭/৩৪১/৩৮৪/৫০৬/১১৪/
৩৪ পেনাল কোড, ১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইন (সংশোধনী ২০০২) এর ধারা ৩/৪/৫ মূলে তদন্তে প্রাপ্ত একজন গুরুতর অভিযুক্ত ব্যক্তি।
এ ছাড়াও সম্প্রতি খোড়াগাছ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, মিলনপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও লতিবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা পাইকান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান বুলু কে গ্রফতার করে জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানাগেছে।
রংপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন জানান, ডেভিল হান্ট, ফেজ- টু এর অংশ হিসেবে রংপুর জেলার সকল থানায় যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।













