আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
রংপুরের সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু (৮০) আজ ৬ই জানুয়ারি ২০২৬ মঙ্গলবার ভোরে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি —-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে, ভাই বোন রেখে গেছেন। তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকবার্তা পাঠিয়েছেন, রংপুর জেলা বিএনপির আহবায়ক ও রংপুর ৬ (পীরগন্জ) আসনের ধানের শীষ এমপি প্রার্থী সাইফুল ইসলাম। রংপুর ৪ পীরগাচা -কাউনিয়া)আসনের ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী এমদাদুল হক ভরসা, জামায়াত রংপুর জেলা আমীর ও রংপুর ৫ আসের দাড়িপাল্লা প্রতিকের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী,বিএনপি ৫ আসনের এমপি প্রার্থী সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মীর আনোয়ার আলী মিঠু, সহসভাপতি এ প্রতিবেদক আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বাবলুর রহমান বারী, ও মিঠাপুকুর প্রেস ক্লাব সভাপতি সেখ সাদী সরকার। আল্লাহ দরবারে মরহুমের বেহেস্থবাসীর জন্য প্রার্থনা করেছেন। আমিন













