আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
আজ ২৫শে ডিসেম্বর, রংপুর জেলার কাউনিয়া থানা দ্বি- বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম ৩.৪৫ ঘটিকায় কাউনিয়া থানায় উপস্থিত হলে রংপুর জেলার পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন রেঞ্জ ডিআইজি কে সাদরে গ্রহণ করেন। একটি চৌকস প্যারেড দল কাউনিয়া থানা প্রাঙ্গণে ডিআইজি কে গার্ড অফ অনার প্রদান করেন।
ডিআইজি কাউনিয়া থানার সকল নথি পত্র দ্বি বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন এবং কাউনিয়া থানার অস্ত্রাগার, বিভিন্ন অফিস কক্ষ এবং হাজতখানা পরিদর্শন করেন। এসময় রংপুর পুলিশ সুপার, জেলা পুলিশ, এ সময় সহকারী পুলিশ সুপার, সি-সার্কেল, রংপুর আসিফা আফরোজ আদরী, এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জসহ কাউনিয়া থানার সকল অফিসার ও ফোর্স।













