আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
আজ ৮ মে ২০২৬ শুক্রবার সকালে মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে স্মৃতি স্তম্ভ “জাগ্রত জননী” এর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন, জাতীয় সংসদ সদস্য, ২৩ রংপুর-০৫(মিঠাপুকুর) আসনের
মোঃ গোলাম রব্বানী। এসময় মিঠাপুকুর ইউএনও মোঃ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সসন পাইকাড় পিআইও মনিরুজ্জামান, জামায়াত রংপুর জেলা সম্পাদক ও জামায়াত মনোনিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এনামুল হক সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ এর অর্থায়নে ১৮ লক্ষ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।













