আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
রংপুরের মিঠাপুকুরে আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়।
রাণীপুকুর ইউনিয়ন্থ রূপসী ৫ রাস্তার মোড়ে আল্লাহ চত্তরে অবস্থিত বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আজ ১৩ই ডিসেম্বর ২০২৫ শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেধা পরীক্ষায় ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ১৬০ জন
শিক্ষার্থী উপস্থিত অংশ গ্রহন করেন।
মেধাবৃত্তি পরীক্ষায় পরীক্ষা চলাকালে পরিদর্শন করেন, আলোর পথিক ফাউন্ডেশন চেয়ারম্যান সাজ্জাদুর রহমান, ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান, প্রধান নির্বাহী মাজেদ আলী, সিনিয়র ম্যানেজার মোরছালিন মিয়া এবং সহকারী ম্যানেজার (আইটি) হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ মাহবুবুল আলম, উপাধ্যক্ষ হুমায়ন কবির ও ব্যবস্থাপনা পরিচালক জান্নাতুল ফেরদৌস।
তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে ওঠে।













