বাংলদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৩০শে ডিসেম্বর ২০২৫ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাংলদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার পরিবারের সদস্য এবং অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ’৮০ দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে তথা ’৯০ ও ’২৪ এর গণ অভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভ‚মিকা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।
বিবৃতিতে তিনি শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তথা মুক্তিযুদ্ধ ও ’২৪ এর গণ অভ্যুত্থানের গণআকাক্সক্ষা পূরণে সংগ্রাম জারি রাখার জন্য বিএনপি’র সকল নেতাকর্মী ও সকল গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি আহ্বান জানান।













