মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর
উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সাড়ে ৫ বছরে ২৫ কোটি
বৃক্ষরোপণ কর্মসূচি-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর
ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন
চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ও পিয়াস ইবনে হাবিব উপজেলা
পরিসংখ্যান কর্মকর্তা বিরামপুর দিনাজপুর।
খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত এই উদ্বোধনী
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ এবং সাধারণ জনগণ
উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে
ব্যানারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মহতী কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধনকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয়
গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ নানা বয়সী উৎসুক জনতা উপস্থিত
ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদেরও
সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে
দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই ৫ বছর মেয়াদি ২৫
কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে তারা ইউনিয়নের প্রতিটি
নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং সেগুলোর সঠিকভাবে
পরিচর্যা করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে রাস্তার দুই পাশে চারা রোপণ করে কর্মসূচির বাস্তবায়ন
শুরু হয় এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এ সময়
প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


