বাসদ দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব জনক রায়ের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ও লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও ভুক্তভোগি পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি।
মাহ্তাব ইসলামঃ
আজ ১৪ই জানুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব জনক রায়ের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গতকাল ১৩ই জানুয়ারি মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে দিনাজপুরের খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের কৈ পাড়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ দিনাজপুর জেলা শাখার সদস্যসচিব জনক রায় এর গ্রামের বাড়ির গোয়াল ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে গোয়াল ঘরটি সম্পূর্ণরূপে পুড়ে যায় এবং দুটি গরু পুড়ে মারা যাওয়াসহ ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দিনাজপুরসহ সারাদেশের নাগরিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদ-এর সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদাক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ।