মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে প্রাণ কোম্পানির কৃষক পর্যায়ে ও নিজস্ব তত্বাবধানে
উৎপাদিত আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন।গতকাল বুধবার সকাল ১১টায়
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির রাঙ্গামাটিতে বঙ্গ মিলার্স লিঃ চত্বরে
আমন ধান সংগ্রহ-২০২৫ এর শুভ উদ্বোধন ফিতা কেটে অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ জাকারিয়া হোসেন,
মহাব্যবস্থাপক, বঙ্গ মিলার্স লিঃ, রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফিতা কাটেন,
প্রাণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রাণ গ্রুপ এর মোঃ ইলিয়াস
মৃধা। তিনি বলেন, প্রাণ কোম্পানি দেশের একটি সম্পদ। এই এলাকায়
কৃষকদের মাঝে প্রাণ কোম্পানি বীজ, সার ও কীটনাশক সরবরাহ করছে।
যাতে করে কৃষকেরা ফসল উৎপাদন করে। আমরা সেই কৃষদেরকে সবরকম
সহযোগীতা করছি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এবং অর্থনৈতিকভাবে
দেশ এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন, মোঃ নাসের আহম্মেদ, কার্য
নির্বাহী পরিচালক বিএমএল, প্রাণ গ্রুপ; মোঃ সাইফুল ইসলাম শিকদার,
নির্বাহী পরিচালক, প্রাণ ফুডস্ধসঢ়;, প্রাণ গ্রুপ; মোঃ শেখ ওয়ারেস উল
হাবিব, নির্বাহী পরিচালক, প্রাণ বীজ,সার ও বালাই নাশক, প্রাণ গ্রুপ;
প্রকৌশলী এসএম মোস্তফা আফজাল বাবু, প্রধান পরিচালক, কর্মকর্তা,
বিবিএল, প্রাণ গ্রুপ। আমন ২০২৫ উৎপাদন মৌসুমে ধান ক্রয়ের লক্ষমাত্রা
হিসেবে নিজস্ব উৎপাদন থেকে ৭৫০ মেট্রিকটন দিনাজপুর ও রংপুর অঞ্চলের
নিকট থেকে ২হাজার মেট্রিকটন মোট ২৭৫০ মেট্রিকটনধান ক্রয়ের লক্ষ
মাত্রা নির্ধারন করেন। এ সময় প্রাণ কোম্পানির উর্দ্ধতন কর্মকর্তা,
কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে
ছিলেন, বঙ্গ মিলার্স লিঃ রাঙ্গামাটি, ফুলবাড়ী, দিনাজপুর।
ফুলবাড়ীতে প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ীতে প্রাণী সম্পদ প্রদর্শনী শুভ উদ্বোধন। গতকাল বুধবার সকাল
১১টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প
(এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক ২০২৫ এর
আয়োজন করা হয়। আয়োজন উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি
বের হয়। অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা প্রণীসম্পাদ কর্মকর্তা ডা:
মোঃ সারোয়ার হাসান। প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ
ইসহাক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি
অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি
মোঃ ছামিউল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মোছাঃ রাশেদা আক্তার,
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিববুল। প্রাণী সম্পদ
প্রদর্শনী অনুষ্ঠান শেষে পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময়
প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও
প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।













