“লাল সালুতে ভোটের খরচ, জনগণের সহযোগীতায় নির্বাচিত হোক জনপ্রতিনিধি” দূর্ণীতিমূক্ত সুশাসনের দেশ গড়তে ‘মই’ প্রতীকে ভোটের আহবান জানিয়ে ঢাকা-১৩ আসনে ‘মই’ প্রতীকে খালেকুজ্জামান লিপন এর নির্বাচনী প্রচার কার্যক্রমের বিবরণী
মাহ্তাব ইসলামঃ
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল সাম্যের আকাংখায়, ৯০ এর গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের
আকাংখায় আর ২৪ এর গণঅভ্যুত্থান ছিল বৈষম্য দূর করার আকাংখায়। আর এই আকাংখা
পূরণ হতে পারে শোষণমুক্ত সমাজ গড়ে তোলার মাধ্যমে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল
মানুষের অধিকার এবং দেশের সম্পদ ও প্রাণ প্রকৃতি রক্ষার মধ্যে দিয়ে শোষণমুক্ত
সমাজ গড়ার আন্দোলন করছে। জনগণের সহযোগিতায় জনপ্রতিনিধি নির্বাচন
হওয়ার রীতি কে ধারণ করে দূর্ণীতি মুক্ত ও জবাবদীহিতা নিশ্চিতের সরকার গড়ে
তোলার আন্দোলনের অংশ হিসাবে বাসদের প্রার্থীরা “মই” মার্কা নিয়ে এবারের
সংসদ নির্বাচনে লড়ছে। আপনাদের প্রতিটি ভোট শোষণ-লুন্ঠনের ব্যবস্থার বিপরীতে
শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শক্তি যোগাবে। তাই বৈষম্য বিলোপের চাওয়া
বাস্তবায়নের জন্য “মই” মার্কায় ভোট দিন। এই আহবানে ঢাকা ১৩ আসনের মই
মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন আজ সংশ্লিষ্ট এলাকায় ট্রাকের মাধ্যমে
গণসংযোগ করেন। মহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় পথসভার মাধ্যমে তিনি এই
গণসংযোগ শুরু করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা- ১৩ আসনের মই
মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন, বাসদ মোহাম্মদ পুর এর সদস্য সচিব অ্যাড.
ফারুখ হোসেন, সিপিবি নেতা নুরুজ্জামান, নিমাই গাঙ্গুলী, নারীনেত্রী
রুখসানা আফরোজ আশা, শ্রমিক নেতা বাবু হাসান, নুর আলম, ছাত্র নেতা শুভ
প্রমুখ। গণ সংয়োগ কালে শোষণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও মর্যাদাপূর্ণ
জীবন প্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী করতে এবং দেশ, জনগণ এবং দেশের সম্পদ রক্ষা ও
মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুক্তফ্রন্টের প্রার্থীদের বিজয়ী করার জন্য আহবান
জানানো হয়। গণ সংয়োগ কালে অনুষ্ঠিত পথ সভায় মই মার্কার প্রার্থী
খালেকুজ্জামান লিপন এলাকার প্রতিটি প্রতিষ্টান গণতান্ত্রিক উপায়ে স্থানীয়
জনগণকে যুক্ত করে পরিচালনা নিশ্চিত করতে এবং সংসদকে ব্যবসায়ীদের ক্লাবে
পরিণত না করা, সংসদ সদস্যদের সম্পদ ও সুবিধা বাড়ানোর ক্ষেত্র হিসাবে ব্যবহার বন্ধ
করার পাশাপাশি দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দেয়া বন্ধ করা ও বিদেশে টাকা
পাচারকারি, লুটপাটকারী, ঋণ খেলাপি, দুর্নীতিবাজদের ক্ষমতা কেড়ে নিতে “মই”
মার্কায় ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। তিনি ঢাকা-১৩
আসনের অধিবাসীদের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ প্রয়োজনীয় নাগরিক
সুবিধা সংশ্লিষ্ট প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রত্রিয়ায় এলাকাবাসীর
প্রতিনিধিত্ব নিশ্চিত করতে লড়াই অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।













