মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে কে পাবেন বিএনপির মনোনয়ন। এ নিয়ে
উত্তেজনা বিরাজ করছে মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের মধ্যে।
এই আসনটিতে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে মনোনয়ন প্রত্যাশীরা
হলেন সাবেক নেতা এ জেড এম রেজাওনুল হক, বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক
উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, হাজি
মোহাম্মদ দানেশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জিয়া পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার
আহ্বায়ক প্রফেসর আলহাজ্ব ড. মোঃ নওশের ওয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা বাবু, বি এন পি
নেতা এস এম জাকারিয়া বাচ্চূ দিনাজপুর। ১,২,৩,৪ ও ৬ আসনগুলোতে বাংলাদেশ
জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন দেওয়া হলেও। দিনাজপুর ৫
আসনটিতে এখনো কেন্দ্রীয় মোতাবেক কোন প্রার্থীর নাম ঘোষণা না করায়
মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।













