- দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে নগদ অর্থ প্রদান করে বয়স্কভাতার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি
- নিজেস্ব প্রতিবেদক: সংখ্যালঘু নারীদের নগদ অর্থ প্রদান করে বয়স্কভাতার কার্ড করে দেয়া এবং বিনিময়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার শর্ত আরোপের অভিযোগে বগুড়ায় এক জামায়াত কর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম মোঃ মোকসেদ আলী। তার পিতার নাম মোঃ মোনতাজ আলী। তিনি বগুড়া জেলার ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশ।
বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানান সন্দেহজনক লেনদেন হচ্ছে এমন অভিযোগে স্থানীয়রা আটক করে ৯৯৯-এ ফোন করেন।
তিনি উল্লেখ করেন “আমাদেরকে বলা হয়েছে তিনি জামায়াতের কর্মী তবে তার পরিচয় আমরা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছি। তিনি এখন থানায় পুলিশ হেফাজতে আছেন”।













