মাহ্তাব ইসলামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ নেওয়ার কথা রয়েছে।এই শপথ অনুষ্ঠানে ১৩ রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন।
এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটানের সরকার প্রধানকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই সময় মোদি তারেককে শুভেচ্ছা জানান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার ইঙ্গিত দেন।













