ডিএমপির সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশনের অভিযানে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু জাহের দুলালকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার ২রা নভেম্বর ২০২৫ রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হইয়েছে।
সিটি ইন্টেলিজেন্স এনালাইসিস ডিভিশন সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আবু জাহের দুলাল গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে ৩১শে অক্টোবর জাতীয় সংসদ ভবন এলাকা, ২৮শে অক্টোবর মোহাম্মদপুর এলাকা, ২২শে অক্টোবর মিরপুর-১ কমার্স কলেজের সামনে, ১২ই সেপ্টেম্বর বাংলামোটর এলাকা, ৯ই সেপ্টেম্বর শের-ই-বাংলা নগর এলাকা। উল্লিখিত মিছিলগুলোর ভিডিও তিনি তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে প্রচার করেন।
অপরদিকে রবিবার একই দিনে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো : ১। ছাত্রলীগের বরিশাল মহানগর আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮) ২।ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮) ৩। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২) ৪। চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মোঃ নিজাম উদ্দিন কিরন (৪৩) ৫।পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ রিয়াদ মাতুব্বর (৩১) ও ৬। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ নাহিদ হাসান শাওন (২৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।













