রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৬৫ টি মামলা দায়ের করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি ও ১৭২ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ৬ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৭০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১৫১ টি মোটরসাইকেলসহ মোট ২৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯ টি বাস, ১১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ১০২ টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ২ টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ১২২ টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ১৫ টি বাস, ১ টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ৫ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ১৪৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭৯ টি গাড়ি ডাম্পিং ও ৯৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত ২৩শে নভেম্বর ২০২৫ ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।













