- মাহতাব ইসলামঃ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেইসময়ের আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আন্দোলন দমাতে টেলিফোনে নানা আলাপ করেন। এর মধ্যে দুইজনের কথোপকথনের একটি কল রেকর্ডে উঠে আসে আন্দোলনকারীদের ‘শেষ করে দেওয়ার’ কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই কল রেকর্ড শুনে হেসেছেন আনিসুল হক ও সালমান এফ রহমান













