জাতীয় নাগরিক পার্টিকে ১০টি আসনে ছাড় দিতে জামায়াতে ইসলামী রাজি হয়েছে এমন খবরকে সম্পূর্ণ কাল্পনিক বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। গত বুধবার ৬ই জানুয়ারি সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।













