পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মিয়ানমার উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। ফলে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীতে জোয়ারের উচ্চতা বাড়তে পারে বলে আভাস মিলেছে।
এ বিষয়ে সোমবার ৩রা নভেম্বর দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, লঘুচাপের প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ৫/৬ তারিখের দিকে বৃষ্টি হতে পারে৷ আর খুলনা, ঢাকার কিছু অংশ এবং সিলেটেও পরিমাণে কম বৃষ্টিপাত হতে পারে। তবে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বলে জানান তিনি।













