আব্দুল হালিম, রংপুর অফিসঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের আবিরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুপুর বেলা ছুটি। ২৩ শে নভেম্বর ২০২৫ রোববার ২টায় বিদ্যালয়ে সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এমন তথ্য ও চিত্র।এসময় রাস্তায় ছাত্র ছাত্রী দের কাছ থেকে জানা যায় দ্বিতীয় শিপ্টে ৩ টি শ্রেনীর মধ্যে তৃতীয় শ্রেনীতে ২ জন ও ৪র্থ শ্রেনিতে ৪জন এবং পঞ্চম শ্রেনীতে ৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো। সাংবাদিকদের দেখে তড়িঘড়ি করে স্কুলে গৃহের বাইরে থেকে স্কুলের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম নওশাদ অফিস ঘর খুলতে যায়, এক পর্যায়ে কথা হয় ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীদের সাথে। তারা বলে, আমাদের স্কুলে আমরাই এসেছি আর আমাদের ক্লাসের একজন চলে গিয়েছে। আর কোন শিক্ষার্থী নেই। এবিষয়ে সহকারী শিক্ষা অফিসার( এটিইও) শাহানা পরভীন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রায় দু বছর ধরে স্কুলের এ অবস্থা আমি সমাবেশ করে শিক্ষা শিক্ষার্থী বৃদ্ধির কথা বলেছি কিন্তু প্রধান শিক্ষক তা করেননি। আমি এ বিষয়ে শোকোজ করেছি তিনি কোন জবাব না দিয়ে ক্ষমা চেয়ে শিক্ষার্থী বাড়ানোর প্রতিশ্রতি দিয়েছিলেন কার্যত তা এখন ও করতে পারেননি। স্কুল নির্দিষ্ট সময়ের পূর্বে ছুটি দেওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বলেন, আমি নতুন জয়েন্ট করেছি। কোন বিদ্যালয় দেখার এখন ও কোন সুযোগ হয়নি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে। বিষয়টি প্রাথমিক অধিদপ্তরের উদ্ধর্তন কর্তৃপক্ষের ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে এলাকার অভিজ্ঞমহল মনে করেন।













