রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার ৬ই নভেম্বর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিনের আদেশ দেন। সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।













