এই দেশের স্কুলে পাকিস্তানের রাজনীতি চলবে না— মাগুরার ছাত্ররা রাজাকার এজেন্টদের সামনে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিল।
মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে একটি অশুভ চক্রান্তের চেষ্টা ব্যর্থ হলো ছাত্রদের প্রতিবাদে। অভিযোগ ওঠে—স্কুলের এসেম্বলিতে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোর সাহস দেখানো হয়। আর সেই মুহূর্তেই ক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে যায় ছাত্রসমাজ।
স্কুলের ইউনিফর্ম পরা কিশোর ছেলেগুলো বুঝিয়ে দিয়েছে—
এই বাংলাদেশ ভুলে যায়নি কে পাকিস্তানি সহযোগী, কে মুক্তিযুদ্ধের শত্রু।
এসেম্বলিতেই তারা প্রতিবাদ জানায় এবং পরে শৃঙ্খলাবদ্ধ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে স্মারকলিপি জমা দেয়। সেখানে তারা গর্জে ওঠে—
“তুমিও জানো, আমিও জানি—রাজাকার মানে পাকিস্তানি”
মাগুরার ছাত্রদের এই প্রতিবাদ আবার প্রমাণ করলো—
বাংলাদেশের নতুন প্রজন্ম জানে ইতিহাস, আর তারা বিশ্বাসঘাতকদের চেনেও।












