আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক
বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ
একজনকে আটক করেছে। আটোয়ারী থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের
দিকনির্দেশনায় শনিবার (০৯ই মে) গভীর রাত প্রায় ০০’ ১৫ ঘটিকার সময়
এসআই মোঃ আলাউদ্দীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা
পুলিশের একটি চৌকশ টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা
করেন। এ অভিযানে উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়–লিয়া গ্রাম এলাকায়
একটি পরিত্যাক্ত ইটভাটার দক্ষিণে কাঁচা রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা
ট্যাবলেট কেনাবেচার সময় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক
কারবারীকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারী
উপজেলার বলরামপুর ইউনিয়নের কুড়–লিয়া গ্রামের মৃত গোবিন্দ নাথ রায়ের
ছেলে বিমল চন্দ্র রায়(৩৬)। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার
রহমান ইয়াবাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,
আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারনির
১০(ক) ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে।
মামলা নং- ০৯, তারিখ: ০৯/০৫/২০২৬। আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতে
প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, মাদক জিরো টলারেন্সে আনতে পুলিশের এ
অভিযান অব্যাহত থাকবে।













