আব্দুল হালিম, ব্যুরো প্রধান রংপুরঃ
২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ, পাট ও হলুদ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিঠাপুকুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
সকাল ১১টায় মিঠাপুকুর কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীর পক্ষে জেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা এনামুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষে সহকারী কমিমনার ভুমি আশিক জামান। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালাহ উদ্দীন।
কৃষি অফিস সূত্রে জানাগেছে, এ কর্মসূচির আওতায় ১,৭০০ জন কৃষককে প্রত্যেককে ৫ কেজি করে ধানের বীজ এবং ১৭০ জন কৃষককে ১ কেজি করে পাটের বীজ প্রদান করা হয়। এছাড়াও প্রত্যেক উপকারভোগী কৃষককে ৫ কেজি করে ডিওপি (DAP) ও ৫ কেজি করে এমওপি (MOP) সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে উন্নতমানের বীজ ও সার সরবরাহের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও জোরদার হবে।













