ন্যাপ-এর ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে
বাসদের শোক প্রকাশ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর ভারপ্রাপ্ত সভাপতি আমিনা আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, মৃত আমিনা আহমেদ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে একাত্মভাবে সম্পৃক্ত ছিলে। তাঁর মৃত্যুতে দেশ একজন সংগ্রামী ও প্রগতিশীল রাজনীতিবিদকে হারালো এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।













