মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, ’৯০ ও ’২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন
লুটেরা কোটিপতি, দুর্বৃত্ত আর সাম্প্রদায়িক অপশক্তির ক্লাব নয়, সংসদ হোক জনগণের অধিকার আদায়ের হাতিয়ার
আগামীকাল সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে
আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারনা শুরু হবেআগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আনুষ্ঠানিক প্রচার কাজ আগামীকাল ২২ জানুয়ারি ২০২৬ সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হবে।
ব্রিটিশ ও পাকিস্তানী উপনিবেশিক শাসন শোষণ বিরোধী সংগ্রাম, ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ৬ দফা স্বায়ত্তশাসনের দাবিতে সংগ্রাম, ’৬৯-এর গণঅভ্যুত্থান, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০ ও ’২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শপথ গ্রহণের মাধ্যমে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারাভিযান শুরু হবে।
মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, ’৯০ ও ’২৪ এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদকে সাম্প্রদায়িক অপশক্তি, লুটেরা দুর্বৃত্ত ও কোটিপতিদের ক্লাব নয়, শোষিত-বঞ্চিত, মেহনতি জনতার অধিকার আদায়ের হাতিয়ারে পরিণত করা, গণআন্দোলনের শক্তিকে বিকশিত করে ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তুলতে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ।
যুক্তফ্রন্ট ভুক্ত শরীক দলসমূহের ঢাকার সকল প্রার্থী ও নেতাকর্মী, সমর্থক-শুভানুধ্যায়ী ও গণতন্ত্রকামী জনগণকে আগামীকাল সকাল ১১টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে নির্বাচনী প্রচারাভিযান সফল করার জন্য গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।