মাহ্তাব ইসলামঃ ১৮ই জানুয়ারি বিকাল পৌনে ৫টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বৈঠককে রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।













