বাদশা গাজী ব্যুরো অফিস সিলেটঃ
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও প্রবাসী বাংলা হাউজিং-এর চেয়ারম্যান আজিজ খান সজিবের উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের লন্ডন প্রবাসী ইকবাল হোসাইনের পক্ষ থেকে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত কাল বুধবার ১৪ই জানুয়ারি বিকালে নগরীর পাঠানটুলাস্থ আজিজ খান সজিবের বাসার সামনে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রাখেন,সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী। তিনি বলেন, শীত মৌসুমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের মানুষের কল্যাণে যেভাবে এগিয়ে আসছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে।ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন। মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুর রাজ্জাক রাজা খানের সভাপতিত্বে এবং প্রবাসী বাংলা হাউজিং-এর এমডি ও ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ খান এবং প্রবাসী বাংলা হাউজিং-এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামরান খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাঠানটুলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ।













