আব্দুল হালিম, ব্যুরো প্রধান, রংপুরঃ
না ফেরার দেশে চলে গেলেন, মিঠাপুকুর উপজেলার চেংমারী ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী(৭২)। আজ ১৩ই জানুয়ারি ২০২৬ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি——-রাজিউন)।
তিনি মৃত্যুকারে স্ত্রী, ১ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মেয়ে জামাই ইতালীতে বসবাস করছেন। মরহুমের নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার বাদ জোহর শুকুরের হাট কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।মরহুম আইয়ুব আলীর মৃত্যুতে যারা শোক পাঠিয়েছেন তারা হলেন, মিঠাপুকুর মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও ইউএনও মোঃ পারভেজ। তিনি বলেন, আল্লাহ তাআলা মরহুম আইয়ুব আলীকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমীন।













