মঙ্গলবার ১৩ই জানুয়ারি সকালে, দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা আঞ্চলিক সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ।
সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করানো হয়।চাকরি খোঁজার প্রবণতা বাদ দিয়ে কেনো উদ্যোক্তা হওয়ার দিকে আগাচ্ছে না এমন প্রশ্ন তোলেন প্রধান উপদেষ্টা।এসময়, তরুণদের স্বপ্নবাজ হওয়ার আহ্বানও জানান তিনি। তিনি আরও বলেন, তরুণদের রাজনৈতিক দল রয়েছে। তাদের অনেকে নির্বাচনে জিতে আসবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।













