আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে ত্রি বার্ষিক সম্মেলন ২০২৬ আজ ১০ই জানুয়ারি শনিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
মিঠাপুকুর উপজেলা মডেল মসজিদ চত্তরে শিক্ষক ফেডারেশন ত্রি বার্ষিক সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক। প্রধান অলোচক ছিলেন, অধ্যাপক শাহ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতী ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখার আমীর আসাদুজ্জামান শিমুল।
সম্মেলনে সভাপতিত্ব করেন, মাওলানা শফিকুল ইসলাম।অনুষ্টানে উপজেলার ১৭ ইউনিয়ন থেকে আগত ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।













