ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৯৭ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮ টি বাস, ৩ টি ট্রাক, ২২ টি ক্যাভার্ড ভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৯ টি বাস, ৫১ টি ট্রাক, ৫৬ টি কাভার্ডভ্যান, ৭৬ টি সিএনজি ও ১৯১ টি মোটরসাইকেলসহ মোট ৫১১ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪১ টি বাস, ২ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ২১২ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪০ টি, ১৩ টি ট্রাক, ৯ টি ক্যাভার্ডর্ভ্যান, ৪৭ সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৫ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ১৬৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৫ টি গাড়ি ডাম্পিং ও ২০২ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত মঙ্গলবার ই৬ জানুয়ারি ২০২৬ ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২২২১ টি মামলা করা হয়েছে।













