মাহতাব ইসলামঃ
আজ শনিবার ৩রা জানুয়ারি বেলা ১১টার দিকে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
দুজনের স্বাক্ষর নিয়ে সমস্যা থাকায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানান তাসনিম জারা। তিনি বলেন, ‘একজন জানতেন তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু জানার উপায় ছিল না তিনি এই আসনের ভোটার না।’
তাসনিম জারা বলেন, ‘আরেকজন যার ব্যতিক্রম এসেছে তার কাছে যে জাতীয় পরিচয়পত্রের কপি রয়েছে, তাতে তিনি ঢাকা-৯ -এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে তিনি এই আসনের ভোটার নন।’
নির্বাচন কমিশনে (ইসি) এ নিয়ে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে, গত ২৭ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে এন সি পি থেকে পদত্যাগ করে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন তাসনিম জারা। গত ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি।













