মাহতাব ইসলামঃ
বিএনপি ছাড়া অন্যকোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গত শনিবার ২৭শে ডিসেম্বর রাতে গলাচিপা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। এসময় বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নুরুল হক নুরকে বিজয়ী করতে এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।













