গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত করা, সকল রাজনৈতিক হত্যার বিচার করা, খুন, মবসন্ত্রাস, সংবাদপত্র এবং সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা রুখে দাঁড়ানো এবং উগ্র সম্প্রদায়িক গোষ্ঠীর অপতৎপরতা রোধে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদ উদ্যোগে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ২৬শে ডিসেম্বর ২০২৫ বিকেল ৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে আগামীকালের বিক্ষোভ সমাবেশে যথাসময়ে উপস্থিত হয়ে সফল করার জন্য শরীক সংগঠনের নেতাকর্মী ও সকল গণতন্ত্রমনা জনগণের প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বার্তা প্রেরক,
রাজেকুজ্জামান রতন
সহসাধারণ সম্পাদক, বাসদ কেন্দ্রীয় কমিটি।













