আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
প্রকৃতি ও মানুষের জন্য ক্ষতিকর মিথেন,
কার্বনডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। আর ইটভাটার কালো ধোয়া থেকে উৎপন্ন হয়ে এসব রাসায়নিক পরিবেশে ছড়িয়ে পড়ছে। যা থেকে মানবদেহে ছড়িয়ে পড়ছেন নানা বিধি রোগ। তবে ইটভাটার কালো ধোয়া ও রাসায়নিক গ্যাসের প্রভাব কমাতে প্রথম বারের মতো রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলায় পরীক্ষামূলক ভাবে শুরু হয়েছে পরিবেশ বান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্টের। পরিবেশের কথা বিবেচনা করে এমনি একটি আধুনিক ভাটায় নিজের ভাটারি রুপান্তর করেছেন ঠাকুরগাঁওয়ের এম.এ বিক্স-৩ ইটভাটার প্রোপাইটর আরিফুল ইসলাম জুয়েল। তাঁর নিজ এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় অবস্থিত এম.এ বিক্স-৩ ইটভাটা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। এদিকে আজ ২৩শে ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার ওই ইটভাটাটি পরিবেশ বিশেষজ্ঞ পরির্দশনে করে সন্তোষ প্রকাশ করেন।













