আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপ
পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরালেন রংপুর পুলিশ সুপার মো: মারুফাত হুসাইন। আজ ২২ই ডিসেম্বর ২০২৫ পুলিশ সুপারের কার্যালয়ে এ র্যাংক ব্যাজ পরিয়েদেন। পদোন্নতি প্রাপ্তরা হলেন, পুলিশের কনস্টেবল রুদ্র প্রতাব সিংহ, কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র এবং কনস্টেবল দিপক চন্দ্র রায় কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতি পাওয়ায় তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
র্যাংক ব্যাজ পরিধান কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল)শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান সহ অন্যান্নরা













