আজ ১১ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনষ্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ হবে, ফ্যাসিস্ট আমলের মতো ভোট হবে না। আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ সৃষ্টি হবে, যা দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবে।













