গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে করণীয় তেমন কিছু আসলে নেই। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই। সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে তিনি বলেন, শুনেছি আপনারা যে রকম শুনেছেন। এটার বিষয়ে বাংলাদেশের কিছু করার নাই। আমরা চাই উনি ফেরত আসুক।’












