আব্দুল হালিম, ব্যুরো অফিস, রংপুরঃ
গত ০৬ই ডিসেম্বর ২০২৫ শনিবার অপরাহ্নে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অত্র জেলার অফিসার ইনচার্জগণের বদলীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন, রংপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জগণদের সাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। সেই সাথে বিদায়ী অফিসার ইনচার্জগণদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শেষে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণদের সম্মাননা স্মারক উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী সহ বিভিন্ন ইউনিট ইনচার্জগণ। ছবিতে বিদায়ী মিঠাপুকুর থানা ইনচার্জ নুরে আলমকে ক্রেস্ট বিতরণ করছেন রংপুর নবাগত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।













