আজ ২৯শে নভেম্বর সকাল ১০ঘটিকার সময় বাংলাদেশ তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান নুর-ই খোদা মঞ্জ ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাইহে রাজিউন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৬১ বছর।
তাহার পরিবারের সদস্যদের কাছ থেকে জানাযায় গত ১১/৮/২৪ইং তারিখে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ ফ্যাসিস্ট আওয়ামিলিগের অফিসে কিছু আওয়ামি নেতা কর্মীদের সাথে নিয়ে যান তিনি। সেখানে তাকে বি এন পি ও জামাত নেতারা প্রচুর মারপিট করে। সে থেকেই তিনি অসুস্থ। পর্যায়ক্রমে পি জি ও বারডেম হাসপাতালে চিকিৎসা নিতেন। গত শনিবারে আবার বারডেমে ভর্তি হয়ে আজ তিনি মারা যান। তাহার পরিবারের সদস্যগন তাহার ভুল ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং আল্লাহ যেন তাকে জান্নাত বাসি করেন মর্মে দোয়া চেয়েছেন।













