আব্দুল হালিম, রংপুর ব্যুরো অফিসঃ
প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপলক্ষে মিঠাপুকুর উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ২৬শে নভেম্বর ২০২৫ বুধবার সকার ১১টায় অনুষ্ঠিত হয়। দেশীয় আধুনিক প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল আলম। তিনি বলেন, দেশে প্রাণিসম্পদ খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার খামারিদের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে। সরকারি সহায়তা, প্রশিক্ষণ ও নতুন উদ্ভাবনী প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে খামারিদের আরো এগিয়ে আসতে হবে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াত আমীর সহকারী অধ্যাপক গোলাম রব্বানী, জামায়াত জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান। ভেটানোরি সার্জন ডাঃ সাকিল আহমেদ, মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী,
মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল প্রমুখ।
দিনব্যাপী এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার বিভিন্ন খামারি, উদ্যোক্তা, নারী খামারসহ আধুনিক প্রযুক্তিনির্ভর পশুপালন সংশ্লিষ্টরা। আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য উৎপাদন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির নানা উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হয় প্রদর্শনীতে।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারি ও উদ্ভাবনী প্রদর্শনীকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতায় ছিল প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাম্পিদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।













