অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ একটি বড় চ্যালেঞ্জ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের প্রবেশ বন্ধ করা, অতীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা এবং অপরাধী চক্রকে দমন করার ওপর জোর দিচ্ছেন। সিমান্ত দিয়ে অবৈধ অস্ত্র পাচার হয়ে দেশে আসা ঠেকানো যাচ্ছে না এমন কি থানা থেকে লুট হওয়া অস্ত্রও এখনও উদ্ধার করা সম্ভব হয় নাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এসকল অস্ত্র ব্যবহার হতে পারে।













