সিনিয়র যুগ্ম মহাসচিব {বিএনপির} অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ৫ আগস্টের পর ফ্যাসিবাদকে ক্ষমা করে দেয়ার কথা বলেছে। তাদের সঙ্গে আওয়ামী লীগের গভীর যোগাযোগ রয়েছে। নির্বাচন বিলম্বিত হওয়ায় ওৎ পেতে থাকা স্বৈরাচার উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে বলে তিনি মনে করেন।













